ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৫ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি, সোনালী পেপার, এসিআই ফরমুলেশন, বিডি অটোকার্স ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।
জানা গেছে, সোমবার বেলা ১টা ৮ মিনিট পরযন্ত ডিএসইতে ন্যাশনাল টি কোম্পানির স্ক্রিনে ৪ হাজার ২২০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে সোনালী পেপার ১ লাখ ২০ হাজার ৩৮৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ২০৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
হল্টেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফরমুলেশন, বিডি অটোকার্সের স্ক্রিনে অসংখ্য শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।