পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
একেএম শাহনওয়াজকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে ব্যাংকটির পর্ষদ। যা ১৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।



















