পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (১৮ আগস্ট), সোমবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- রেনাটা ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৩০ জুলাই, বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।



















