বিএনপি আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে মতামত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ৮ দফা অঙ্গীকারনামা প্রকাশ
এ সময় জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্য রয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, জুলাই সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে। চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে বিএনপি মতামত জানাবে।



















