ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন

রাশিয়ায় ফের ভূমিকম্পের আঘাত

রাশিয়ার দূরপ্রাচ্যাঞ্চল কামচাতকা উপদ্বীপের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

গতকাল শনিবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ইউনিফায়েড জিওফিজিক্যাল সার্ভিস।

উল্লেখ্য, এ অঞ্চলে গত ৩০ জুলাই একটি শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এর পর থেকে প্রতিদিনই আফটারশক অনুভূত হচ্ছে, যার মধ্যে কয়েকটি কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ পর্যন্ত পৌঁছেছে।

এছাড়াও এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাতস্কি শহর থেকে ৪৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যা ২৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ