ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
পূবলী ব্যাংক ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
স্কয়ার ফার্মা ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৯৬ লাখ, আল-হাজ্ব টেক্সটাইলের ৭০ লাখ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।