ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৩৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৬.৪৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড । আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩.৫৩ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.৪৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.৪৪ শতাংশ, উত্তরা ফিন্যান্সের ৩.৩১ শতাংশ, অ্যারামিটের ২.৯৯ শতাংশ, জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ, ২.৯৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২.৯৪ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৫ শতাংশ দর কমেছে।