ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১৭ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাওয়া ওয়েল টেক্সটাইল বিডির দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৩৮ শতাংশ।
আর জিকিউ বলপেনের ২৫ টাকা বা ৮.৭৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- একমি পেস্টিসাইডসের ৬.৬৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৬.৪৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৩৪ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৯৩ শতাংশ, তিতাস গ্যাসের ৫.৮৮ শতাংশ,মুন্নু সিরামিকসের ৫.৬৭ শতাংশ ও সিভিও পেট্রো কেমিক্যালের ৫.৫৩ শতাংশ দর বেড়েছে।