পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৫) শেয়ার প্রাতি কনসুলেটেড লোকসান করেছে ৩ টাকা ০২ পয়সা। আগের বছর কোম্পানিটি ৩৪ পয়সা লোকসান করেছিল। কোম্পানিটির বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২৫) কনসুলেটেড লোকসান দাঁড়িয়েছে ৬ টাকা ১০ পয়সা। আগের বছর লোকসান ছিল ১ টাকা ৮১ পয়সা।
৩০ জুন,২০২৫ সমাপ্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কনসুলেটেড ছিল মাইনাস ২১৮ টাকা ৪২ পয়সা।