সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৯টি বা ২৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬.৩১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭১ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৯৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো গ্রীণ সুকুক বন্ডের ইউনিট দর ২০.৪১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৪৯ টাকা ছিল ; যা গত সপ্তাহে ৫৯ টাকায় দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের ১৯.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ১৮.৫৩ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ১৬.৯৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ১৬.৮২ শতাংশ, ইয়াকিন পলিমার ১৬.৭৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১৬.২৬ শতাংশ, জিকিউ বলপেন ১৬.১৪ শতাংশ ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫.২৮ শতাংশ দর বেড়েছে।