সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০১ কোটি ৬১ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশন ৫২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ফাইন ফুডস ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ১৪ কোটি ৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৯৮ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৮০ লাখ, পূবালী ব্যাংক ৩ কোটি, ম্যারিকো ২ কোটি ৭৫ লাখ, ট্রাস্ট ব্যাংক ২ কোটি ৭৩ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৩৮ লাখ ও সমতা লেদার কমপ্লেক্সের ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।