ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৬ শতাংশ রয়েছে ওষুধ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ১৪ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১২.১ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৮.৯ শতাংশ, খাদ্য খাতে ৮.৬ শতাংশ, বিবিধ খাতে ৭.১ শতাংশ, কাগজ খাতে ৫.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৫ শতাংশ, জীবন বীমা খাতে ৪ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩.৪ শতাংশ, টেরিকমিউনিকেশন খাতে ২.৩ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২ শতাংশ,মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ, আইটি খাতে ১.৮ শতাংশ, সেবা খাতে ১.৪ শতাংশ, পাট খাতে ১.২ শতাংশ, সিমেন্ট খাতে ১.১ শতাংশ ও সিরামিক খাতে দশমিক ৯ শতাংশ লেনদেন হয়েছে।