সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৪টি বা ৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৪.৫৫ শতাংশ কমে ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫ টাকা ৫০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমন্টে ফান্ড ১২.৬৬ শতাংশ দর কমে সর্বশেষ ৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭ টাকা ৯০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের ১১.৫৪ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিংয়ের ১১.২৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০.৫৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.৪২ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯.৬৮ শতাংশ, উত্তরা ফিন্যান্সের ৯.৫৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯.৫২ শতাংশ ও এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ৯.০৯ শতাংশ দর কমেছে।