পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামী ১৭ আগস্ট, রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ১৮ আগস্ট, সোমবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।