ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন

হাওয়া ওয়েল টেক্সটাইল সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে হাওয়া ওয়েল টেক্সটাইল পিএলসি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা  বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১২ টাকা ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ।

আর  জিকিউ বলপেনের ২৩ টাকা  বা ৮.৭৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাউথ ইস্ট ব্যাংকের ৬.৭৪ শতাংশ,সামিট পাওয়ারের ৬.১৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.১৬ শতাংশ, আইসিবি ৬.০৪ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৬.০১ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৫.৬৬ শতাংশ ও মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৫.৪৩ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন