ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
ব্রাক ব্যাংক ২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ম্যারিকো ১ কোটি ৩৭ লাখ, সিমটেক্স ৭৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সে ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।