ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

২০৩ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৩ কোম্পানির দরপতন হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২  হাজার ৫৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, দর কমেছে ২০৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৯  কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,