ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১৩ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে জেমিনি সী ফুডস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৬ টাকা বা ৯.৭২ শতাংশ।
আর ওরিয়ন ইনফিউশনের ৩৫ টাকা ২ পয়সা বা ৮.৫১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিভিও পেট্রোর ৭.৬২ শতাংশ, সোনালী আঁশের ৬.৬৩ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৩৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৫.৫১ শতাংশ,ইস্টার্ন কেবলসের ৫.৩৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪.৯৬ শতাংশ ও মনোস্পুল বাংলাদেশের ৪.৭৪ শতাংশ দর বেড়েছে।