ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২০৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৩ টাকা বা ৭.৭৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৩ টাকা ৮০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৩০ পয়সা বা ৬ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইলের ৫.৩৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৪৪ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৩৭ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.৩৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ ও সোস্যাল ইসলামী ব্যাংকের ৪.১০ শতাংশ দর কমেছে।