পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ওয়েভিংয়ের উৎপাদন বন্ধের সময় আরও ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধের সময় আজ ১৩ আগস্ট থেকে আগামী ১২ ফেব্রুয়ারি (২০২৬) ৬ মাস বৃদ্ধি করা হয়েছে।
গতকাল ১২ আগস্ট কোম্পানির পর্ষদ সভায় কারখানা বন্ধের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আর্থিক সংকটের কারণে গ্যাস ও বিদ্যুৎ লাইন বিছিন্ন রয়েছে। এর ফলে কোম্পানি কতৃপক্ষ আগামী ৬ মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে কোম্পানির কারখানার শ্রমিকরাও সাময়িক ছুটিতে থাকবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির ম্যানেজমেন্ট তাদের ব্যাংক থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটি অর্থ সংগ্রহ করতে না পারলেও কারখানা পুনরায় চালু করবে বলে জানয়েছে কোম্পানিটি।



















