ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

২ ব্যাংকের বোনাস বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-ঢাকা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি।

সূত্র জানায়, ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে  গত ১০ ও ১১ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর ট্রাস্ট ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন