ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার ও সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ইয়াকিন পলিমারের ৫৬ হাজার ৪৪৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে সিলভা ফার্মার স্ক্রিনে ৯ লাখ ৩৭ হাজার ৮৭৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।