ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২২২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৩.৮৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস । আজ কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৪.৮৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৪.৭০ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংকের ৪.৬৮ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৬২ শতাংশ, এপেক্স ট্যানারির ৪.৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ, বিডি অটোকার্সের ৪.১২ শতাংশ, ফার কেমিক্যালের ৪.০৯ শতাংশ ও শেপার্ড ইন্ডাস্ট্রিজের ৩.৯৫ শতাংশ দর কমেছে।