ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১২ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯.২৬ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ।
আর প্রগতি লাইফের ১০ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আনোয়ার গ্যালভানাইজিং ৬.৭৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.২৬ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৬.০৭ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৬ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৩২ শতাংশ ও হাক্কানি পাল্পের ৪.৩ শতাংশ দর বেড়েছে।



















