ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ কথা জানান।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

সচিবালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ও মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বর্তমানে প্রতি লিটার পামওয়েল বিক্রি হবে ১৫০ টাকা দরে। আগে এই দাম ছিল ১৬৯ টাকা। তবে সয়াবিন তেল ও সয়াবিনের কাঁচামালের দাম না কমায় সয়াবিন তেলের দাম কমানো হয়নি। দেশের যত ভোজ্যতেল ব্যবহার হয় তার ৬০ শতাংশ পামওয়েল বলে জানান বাণিজ্য সচিব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ