ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আরোপ’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১১আগস্ট (সোমবার) ২০২৫ তারিখে জনাব মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সোনারগাঁও, জোবিঅ-সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মিরেরটেক, হাতুরাপাড়া এবং নয়াপুর এলাকার ০৪ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে, আনুমানিক ২.৫ কি.মি. এলাকার প্রায় ৯০০ টি অবৈধ আবাসিক বার্নার ও ০১ টি অবৈধ চুনা ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, ২” ডায়া বিশিষ্ট ১০০ ফিট, ১” ডায়া বিশিষ্ট ৪০ ফিট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়াও প্লাস্টিক পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।

একই দিনে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ওমর ফারুক মুন্সিগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ -মেঘনাঘাট আওতাধীন ভাটের চর (নতুন রাস্তা), বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় অবৈধ চুন কারখানা ও হোটেল রেস্টুরেন্ট এ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২টি চুন কারখানা (মোট ৮টি ভাট্টি বিশিষ্ট) ও ভাটের চর নতুন রাস্তায় অবৈধ গ্যাস ব্যবহার করায় চা’য়ের দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি রেস্টুরেন্ট এর মালিক না থাকায় রেস্টুরেন্ট সীল করা হয়েছে। এ সময়, এমএস পাইপ ২” ব্যাসের ২০ ফুট (আনুমানিক)। স্টার বার্ণার ৫ টি অপসারণ/জব্দ করা হয়েছে।

ভাট্টির মালিক/জমির মালিকের বিরুদ্ধে এতদবিষয়ে গজারিয়া থানায় এফআইআর (FIR) দায়ের করা হবে। অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গজারিয়া এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১৬,০০০ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ২,৬০,৯০০/- টাকা (দৈনিক ভিত্তিক)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ