ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্নে ৫ নির্দেশনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো ও নিরাপত্তা জোরদারে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এই বিধান টার্মিনালের অভ্যন্তরে প্রযোজ্য নয়।

যাত্রীসাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যাত্রীবাহী গাড়ি আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়, বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ