ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন

সী পার্ল বীচ সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১১ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা  বা ৮.০৫ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৮ টাকা  বা ৭.২৯ শতাংশ।

আর  মিডল্যান্ড ব্যাংকের ১  টাকা ২০ পয়সা  বা ৬.৩৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তিতাস গ্যাসের ৬.১৬ শতাংশ, রহিমা ফুডের ৫.৫৬ শতাংশ, একমি প্যাস্টেসাইডসের ৪.৮৬ শতাংশ, বীচ হ্যাচারির ৪.৭৭ শতাংশ,ফার্মা এইডসের ৪.৫০ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৪.৪৪ শতাংশ ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন