পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে। আগামী ৩১ আগস্ট বন্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১১ মার্চ,২০২৫ থেকে ১০ সেপ্টেম্বর,২০২৫ সমাপ্ত অর্ধবার্ষিকী সময়ের জন্য বন্ডটির ইউনিটহোল্ডাররা ১০ শতাংশ হারে মুনাফা পাবে।
রেকর্ড ডেটের দিন যাদের কাছে এই বন্ড থাকবে তারাই মুনাফা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
বন্ডটির ইস্যুয়ার সাউথইস্ট ব্যাংক পিএলসি জানায়, আগামী ১১ সেপ্টেম্বর বন্ডহোল্ডারদের মধ্যে মুনাফা বরাদ্দ করা হবে।


















