পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিংয়ের শেয়ার দর গত ১৭ কর্মদিবসের ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৭ আগস্ট চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সাফকো স্পিনিংয়ের শেয়ার দর গত ১৪ জুলাই থেকে ৭ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১১ টাকা ৪০ পয়সা থেকে ১৪ টাকা ৭০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ২৯ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।



















