ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৪০১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছেে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ইউনিটটির দর ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। এদিন ইউনিটটি সর্বশেষ ৫ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৭.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ৬.৩২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৬.২৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬. ১২ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.২৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৫.২৬ শতাংশ ও প্রভাতি ইন্স্যুরেন্সের ৫.০৮ শতাংশ দর কমেছে।


















