সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের রেকর্ড উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স একদিনে ৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন এক হাজার ৬৩ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ডিএসইতে ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৩২০ কোটি ২৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসইপিআই ২৮১ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















