ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২:০১ অপরাহ্ন

সোনারবাংলা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স  গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছিল ৪৫ পয়সা। আগের বছর একই সময় ১৭ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল  ৭৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৯৩ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন