ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা শেষে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৬০ টাকা করে লভ্যাংশ পাবে বিনিয়োগকারীরা।


কোম্পানিটির লভ্যাংশ বরাদ্দের জন্য আগামী ২১ আগস্ট রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

প্রথম প্রান্তিক

বছরের প্রথম প্রান্তিকে ম্যারিকো শেয়ার প্রতি আয় করেছে ৬১ টাকা ৭৭ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি ৫৪ টাকা ৭৮ পয়সা আয় করেছিল।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০৫ টাকা ৯০ পয়সা।

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ