ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ কোটি  ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির। এদিন কোম্পানিটির ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

খান ব্রাদার্স ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ১ কোটি ৯৮ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৫ লাখ ও ইস্টার্ণ লুব্রিকেন্টস ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ