ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বেশিরভাগ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩০ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

সোমবার ডিএসইতে ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৯ কোটি ৬৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২  হাজার ৬১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ২৩০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক  ৩৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে  ৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ