ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

প্রগতি লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রবিবার ( ২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ১৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ