পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ও ইপিএস বেড়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১২ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৪২ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৩০ পয়সা।