চাঙ্গা পুঁজিবাজারে ফের ঝলক দেখাচ্ছে ‘জেড’ ক্যাটাগরির দুর্বল শেয়ার। এবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে আর্থিক খাতের তিন দুর্বল শেয়ার। সপ্তাহজুড়ে শেয়ারগুলোর দর ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।
উত্তরা ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৫২.৬৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

আর্থিক খাতের কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
প্রাইম ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.০৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪.১০ টাকা ; যা গত সপ্তাহে ৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
২০২০ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
পিপলস লিজিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৭৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
আর্থিক খাতের সবচেয়ে দুর্বল কোম্পানি পিপলস লিজিং। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে থাকা কোম্পানিটিতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা।
২০২০ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।


















