ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৪.৮ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ প্রকৌশল খাতে ৮.৭ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- খাদ্য খাতে ৮.৩ শতাংশ, বস্ত্র খাতে ৬.৫ শতাংশ, বিবিধ খাতে ৬.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৩ শতাংশ, সাধারণ বীমা খাতে ৫.২ শতাংশ, আর্থিক খাতে ৩.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ২.৭ শতাংশ, জীবন বীমা খাতে ২.৫ শতাংশ, আইটি খাতে সিমেন্ট খাতে ২.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৩ শতাংশ, কাগজ খাতে ২.২ শতাংশ, সিরামিক খাতে ২ শতাংশ, ট্রাভেল খাতে ২ শতাংশ, সেবা খাতে ১.৩ শতাংশ, ট্যানারি খাতে দশমিক খাতে ৯ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।



















