ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির আজ ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৬১০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা। কোম্পানিটির ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ২০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনাটা ২০ কোটি ২৪ লাখ,খান ব্রাদার্স ১৫ কোটি ১৭ লাখ, লাফার্জহোলসিম ১৪ কোটি ৪৫ লাখ, আইডিএলসি ফিন্যান্স ১৪ কোটি ৯ লাখ, বেক্সিমকো ফার্মা ১০ কোটি ৮৪ লাখ, একমি পেস্টিসাইডস ১০ কোটি ২৩ লাখ ও নাভানা ফার্মার ১০ কোটি ২৩ লাক টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















