সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮৭ কোটি ১৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসার্ট অ্যান্ড স্পা ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ১১ কোটি ৭৬ লাখ, মিডল্যান্ড ব্যাংক ১১ কোটি ৪৫ লাখ, লাভেলো আইসক্রিম ১১ কোটি ২৬ লাখ, বীচ হ্যাচারি ১১ কোটি ১৬ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ১০ কোটি ৯১ লাখ, মাগুরা মাল্টিপেলেক্স ৯ কোটি ২০ লাখ ও অগ্নি সিস্টেমস ৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















