ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৮০টি বা ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। আজ কোম্পানিটির দর ০.০১ পয়সা বা ২.৫০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক ৪.২৫ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ৪.১৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৩.৭৭ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৭০ শতাংশ, প্রাইম লাইফের ৩.৬৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংক ৩.৪৪ শতাংশ ও এসিআইয়ের ৩.৪৪ শতাংশ দর কমেছে।


















