ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির আজ ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯০২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ২২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইস্টার্ণ লুব্রিকেন্টস ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৫ কোটি ১৯ লাখ, খান ব্রাদার্স ১৪ কোটি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১৩ কোটি ২৮ লাখ, মিডল্যান্ড ব্যাংক ১২ কোটি ৩৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১১ কোটি ৪৩ লাখ, এসিআই ৯ কোটি ৪০ লাখ ও টেকনো ড্রাগ ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















