পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের।
নিহত মোজাম্মেল হোসেন (৫৫) আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে।
বুধবার (১৬ জুলাই ) সকালে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর পদ্মা হাসপাতালের সামনে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায় বুধবার সকালে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সকাল সারে ছয়টার দিকে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্য হয়।
ট্রাকসহ চালক পালিয়ে যায়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম মোস্তফা জানান নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















