ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় রয়েছে এপেক্স গ্রুপের শেয়ার। দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চার কোম্পানির আজ শেয়ার দর বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, এপেক্স ট্যানারি, এপেক্স ফুডস ও এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
এপেক্স স্পিনিং
বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং আজ টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটির দর ১১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দর। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭৩ টাকা ৭০ পয়সা।

’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এপেক্স ট্যানারি
এপেক্স ট্যানারি আজ টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১০৩ টাকা ৬০ পয়সা। আর সর্বনিম্ন দর ৫৭ টাকা ৮০ পয়সা।
’বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এপেক্স ফুডস
খাদ্য খাতের কোম্পানি এপেক্স ফুডস আজ টপটেন গেইনার তালিকায় না থাকলেও শেয়ারটির দর বেড়েছে। এদিন শেয়ারটির দর ৭ টাকা বা ৩.১৭ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এপেক্স ফুটওয়্যার
মঙ্গলবার এপেক্স ফুটওয়্যারের ১ টাকা ৪০ পয়সা বা দশমিক ৬৪ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ ২৬৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। আর সর্বনিম্ন ১৮৮ টাকা দরে লেনদেন হয়।
’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের নগদ ও বোনাস লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
চাঙ্গা বাজারে এমন মৌলভিত্তি সম্পন্ন শেয়ারের দর বৃদ্ধি ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিগুলোর জুনে অর্থবছর শেষ হওয়ায় সামনে লভ্যাংশ ঘোষণা করবে। এর ফলে এপেক্সের শেয়ারে বিনিয়োগকারীদের চাহিদা বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


















