ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি ৬২ লাখ টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০১ কোটি ৬২ লাখ টাকার কম লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















