ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন

রোটারি ক্লাব অব বনানী নবনির্বাচিত প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ

১২ ই জুলাই রোজ শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকার বনানী ক্লাবের হলরুমে রোটারি ক্লাব অব বনানী ঢাকার নব নির্বাচিত প্রেসিডেন্টকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ক্লাব প্রেসিডেন্ট হিসেবে খন্দকার এ মুবিন এতে সভাপতিত্ব করেন। রোটারি ক্লাব অব বনানী ঢাকার সকল সদস্য এই অনুষ্ঠানে যোগদান করেন।

এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সকল সদস্যদের তরফ থেকে বিদায়ী প্রেসিডেন্টকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
রোটারিয়ান আবুল কালাম আজাদ এর ইনভোকেশন পাঠ করার মাধ্যমে ২০২৫- ২০২৬ সালের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর খন্দকার এম এ মুবিন আগামী এক বছরের পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর একে একে নব নির্বাচিত কমিটির সদস্যগনকে পরিচয় করিয়ে দেন।

ক্লাব সেক্রেটারি জয়নাল আবেদীন আগামী এক বছরের জন্য সমস্ত সদস্যদের কাছে দোয়া ও সহোযোগিতা কামনা করেন।
রোটারিয়ান এম এ জাকারিয়া, রোটারিয়ান মো: ওবায়দুল্লাহ খান, রোটারিয়ান আব্দুল মান্নান, রোটারিয়ান ইসমত আরা চৌধুরী ও রোটারিয়ান ইয়ামীর আহমেদ তাদের মুল্যবান মতামত তুলে ধরেন।

রিপশা টিমের এসিস্ট্যান্ট কোওর্ডিনেটর মো: এনামুল হক কনক নব নির্বাচিত প্রসিডেন্ট ও সেক্রেটারিকে রোটারির ব্যাচ পরিয়ে দেন। নব নির্বাচিত প্রেসিডেন্ট সবাইকে নিয়ে কেক কাটেন। রোটারি ক্লাব অব বনানী ঢাকার পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা করা হয়েছিলো, সবশেষে অনুষ্ঠানে যোগদানের জন্য প্রেসিডেন্ট এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ