ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া পিএলসির। এদিন কোম্পানিটির ১৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
রেনাটা ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৮১ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ১ কোটি ১৪ লাখ,লাভেলো আইসক্রিম ১ কোটি ৫৬ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।