ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৭৭টি বা ৪৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফ্যামিলি টেক্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক পিএলসি । আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিবটাগং পিএলসি। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টসের ৪.৭৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪.২২ শতাংশ, এবি ব্যাংকের ৪.১৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪.১৬ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৭৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৩ শতাংশ ও ইউসিবির ৩.৭০ শতাংশ দর কমেছে।


















